মানারাত ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে এমওইউ স্বাক্ষরিত

২৬ জুন ২০২৪, ০৮:২৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে হতে যাচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ)। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সিআইইউডি) মাঝে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুইক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম, সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, প্রভাষক মো. তোহা ও গাউস-ই আফিয়া প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক অনুযায়ী সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) তত্ত্বাবধানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করবে কনফুসিয়াস ইনস্টিটিউট। এ চুক্তির আওতায় সিআইইউডি কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক সরবরাহ করবে। 

উল্লিখিত কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

 
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9