গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিবর্তন

১১ জুন ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) লেনদেন সংক্রান্ত ব্যাংক হিসাব পরিবর্তন করা হয়েছে। এখন থেকে গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের পরিবর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিশ্ববিদ্যালয়স্থ উপ-শাখায় শিক্ষার্থীদের সেমিস্টার ফিসহ অন্যান্য লেনদেন করতে বলা হয়েছে।

সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউসিবি উপ-শাখার মাধ্যমে নগদে সেমিস্টার ফি জমার ব্যবস্থা করা হয়েছে।

অনলাইনে টাকা জমার ক্ষেত্রে ইউসিবি, সাভার শাখা, গণ বিশ্ববিদ্যালয় হিসাব নং-০৯১১৩০১০০০০০০১৫২ (এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, ইউনিক আইডি ও বিভাগের নাম ব্যাংক জমার স্লিপে লিখতে হবে) ব্যাংক জমার স্লিপ ও কনফারমেশন মেসেজ শিক্ষার্থীরা নিজে সংরক্ষণ করবে, যা পরবর্তীতে হিসাব বিভাগ হতে অর্থ প্রাপ্তি রশীদ সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজন হবে। পাশাপাশি বিকাশ ও ইউপের মাধ্যমে সেমিস্টার ফি পরিশোধের ব্যবস্থা রয়েছে।

এছাড়া গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বিশ্ববিদ্যালয় সিডি-৩৭ হিসাবটি ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করা হয়েছে বলে জানা যায়। তাই এ হিসাবে সেমিস্টার ফি জমা না দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছে।

প্রশাসন সূত্র জানিয়েছে, সর্বশেষ অডিটের নির্দেশক্রমে তফসিলভুক্ত ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত কোনো লেনদেন করা যাবে যাবে না। সঙ্গত কারণেই এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় লেনদেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে করা হবে। গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, আমাদের প্রতিষ্ঠান ধীরে ধীরে আধুনিকায়নের দিকে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নকে গ্রহণ করতে হবে। নতুন লেনদেন মাধ্যমে শিক্ষার্থীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টাকা জমা দিতে পারবে। ভবিষ্যতে দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গেলে খুব সহজে তারা ব্যাংক স্টেটমেন্ট নিতে পারবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন সম্পন্ন করে আসছে। যেখানে সম্পূর্ণ ব্যবস্থা ছিল অফলাইনে। তবে নতুন লেনদেন ব্যবস্থায় অনলাইনেও সার্বিক সেবা গ্রহণ করা যাবে।

 
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9