ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এসএ মাহমুদ

১৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM
এসএ মাহমুদ

এসএ মাহমুদ © সংগৃহিত

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইউনিভাসির্টির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (উন্নয়ন) এসএ মাহমুদ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর গতকাল মঙ্গলবার চার বছরের জন্য এ.এস. মাহমুদকে ট্রেজারার হিসাবে নিয়োগ প্রদান করেছেন। ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার  এ.এস. মাহমুদকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে এসএ মাহমুদের পরিচিতি তুলে ধরা বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা মন্ত্রনালয়ে ৭ বছর সহ তাঁর প্রায় ৩৪ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। জনাব মাহমুদ শিক্ষামন্ত্রনালয়ের মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (ডেপুটি সেক্রেটারি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন ক্যাডেট কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়া তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬