ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

০৬ জুন ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ © সৌজন্যে প্রাপ্ত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) মহাখালী ক্যাম্পাসে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান জানান, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালোভাবে পড়াশোনার বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে আইএসইউ এর যথাযথ উদ্যোগের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ী পার্ট টাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য নবীন শিক্ষার্থীদের তিনি আহ্বান জানান। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যেমন যথাযথ দায়িত্ব পালন করতে হবে তেমনি শিক্ষার্থীদেরও সময়ের সদ্ব্যবহার নিশ্চিতের গুরুত্ব দেন। পাশাপাশি যথাসময়ে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার বিষয়ে সচেতন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী। সৈয়দা ভূমিকা মাহমুদ ও সুলতানা মুশফিকা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মনজুর মোর্শেদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হুদা, চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম এর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬