কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ

০৫ জুন ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © টিডিসি ছবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। মঙ্গলবার (৪ জুন) প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ৯০১ থেকে ৯৫০ ব্যান্ডরে মধ্যে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ২১তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়। পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং করা হয়। বিষয়গুলো হল, গবেষণা ও আবিষ্কার, কর্মসংস্থান ও ফলাফল, অভিজ্ঞাতা, বৈশ্বিক সম্পৃক্ততা, এবং স্থায়িত্ব। এই সংস্করণে র‍্যাঙ্কিং পদ্ধতিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এই অর্জন সবার কঠোর পরিশ্রমের ফলাফল। সেরা হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাওয়ার জন্য সকল শিক্ষক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।

অধ্যাপক আতিকুল ইসলাম আরও বলেন, প্রতিবছর র‍্যাঙ্কিং প্লাটফর্মে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে । র‍্যাঙ্কিংয়ে ভালো করা অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অভিনন্দন।

 
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9