‘কিশোর গ্যাং মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শক্তিশালী আইন ভূমিকা রাখবে’

০৫ জুন ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ ৫ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘কিশোর গ্যাং কালচার ইন বাংলাদেশে: কজেস, কনসিকোয়েন্সেস এন্ড কাউন্টারমেজারস’ শিরোনামে একটি সেমিনারে বক্তারা বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি মোকাবিলায় আমাদেরকে শক্তিশালী আইন ও পরিবার সমূহের বিশেষ ভূমিকার প্রয়োজন। এই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজোন এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত আইজিপি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপস) ড. খ. মাহিদ উদ্দিন বিপিএম (বার)।

বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশে কিশোর গ্যাং গুলো অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন । আইন বিভাগের চেয়ারম্যান মি. জাহিদ মুস্তফা, আইন এবং অন্যান্য বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তাবৃন্দ এবং আইন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9