মানারাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ক্লাবের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত

০৩ জুন ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক স্টাডিজ ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে ) গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীর অংশ নেন। 

এ সফরের নেতৃত্বে ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও  শিক্ষক মুহাম্মদ কামারুজ্জামান খিজিরী।  

শিক্ষা সফর উপলক্ষে শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস থেকে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন ছাত্র-ছাত্রীরা। তারা বর্তমান সরকারের উন্নয়নের প্রতীক পদ্মা সেতু হয়ে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন । পরে সেখান থেকে তারা বাগেরহাট জেলার বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্পট পরিদর্শন করতে যান। সেখানে তারা ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর (রহ.) মাজার ও ঠাকুরদীঘি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকালে রাজধানী ঢাকার উদ্দেশে রওয়ানা হন। যাত্রাপথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঐতিহাসিক শতবর্শী আমগাছ পরিদর্শন করেন।

 
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬
দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি ১০ মেরিটাইম একাডেমিতে ভর্তি আবেদন শুরু, আসন…
  • ১৬ নভেম্বর ২০২৬