প্রেম করে বিয়ে করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৪ খণ্ড করল শ্বশুর

০৩ জুন ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাচাতো বোনকে প্রেম করে বিয়েকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

রবিবার (২ জুন) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় ব্রিফকেস বোঝাই সৌরভের চার টুকরো মরদেহ। এ খবরে ঘটনাস্থলে ভিড় করেন হাজারো মানুষ। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সরকারি চাকরিজীবী বাবা ইউসুফ আলী, মা মাহমুদা আক্তার ও বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন নিহত সৌরভ। পরিবার জানায়, চাচাতো বোনের সঙ্গে প্রথমে প্রেম পরে তাকে বিয়ে করেছিল সে। এই বিয়ে কিছুতেই মেনে নেননি চাচা ইলিয়াস। ক্ষুব্ধ হয়ে সৌরভকে ময়মনসিংহের নিজ বাসায় ডেকে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে ঢাকার একটি বাসায় চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে বিয়ে করেন সৌরভ। এরপর ইভা ময়মনসিংহের বাসায় চলে আসে। এর চার দিন পর তাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। বিয়েকে কেন্দ্র করেই দুই পরিবারে মাঝে চলছিল বিরোধ।

সৌরভের বন্ধুরা জানান, শনিবার দুপুরে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়ে সৌরভ। রবিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় ছুটে আসেন বোন ও মামা। নিহত সৌরভ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’তে (আইইউবিএটি) এক বছর পড়াশোনা করেন। এরপর তিনি ভর্তি হন হন রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। সেখানে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বাবা ইউসুফ আলী বলেন, ‘শনিবার দুপুরে একটা ব্যাগ নিয়ে ঢাকার বাসা থেকে বের হয়ে যায় সৌরভ। আমরা জানতাম না সে ময়মনসিংহে আসবে।’

মা মাহমুদা আক্তার বলেন, ‘সৌরভ ও ইভার বিয়ে তার চাচা মেনে নিতে পারেনি। ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির জানান, এ ঘটনায় তদন্ত চলছে। শিগগিরই রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9