ভর্তি ফি’তে ৫০ শতাংশ ও টিউশন ফি’তে বিশেষ ছাড়ে স্টামফোর্ডের ভর্তি মেলা শুরু

০১ জুন ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি

স্টামফোর্ড ইউনিভার্সিটি © টিডিসি ছবি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভর্তিমেলা সামার-২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন)  ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ভর্তিমেলা কমিটির কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আহমদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, আগামী ৩ জুন পর্যন্ত ভর্তিমেলা অব্যাহত থাকবে। মেলা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি ফির উপর ৫০ শতাংশ ছাড় ও টিউশন ফির উপর ১০ শতাংশ (প্রথম সেমিস্টার) ছাড়সহ আকর্ষণীয় উপহার।

 
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬
দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি ১০ মেরিটাইম একাডেমিতে ভর্তি আবেদন শুরু, আসন…
  • ১৬ নভেম্বর ২০২৬