বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটার সাব্বির রহমান

৩১ মে ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © ফাইল ছবি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। মঙ্গলবার (২৮ মে) উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন তিনি।

এরপর সাব্বির রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও খেলার মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত স্থায়ী ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। 

পরে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলের সাথে সাক্ষাৎ করেন।

May be an image of 3 people and text

এসময় তিনি বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন দৃষ্টিনন্দন খেলার মাঠ তৈরির জন্য এবং নিয়মিতভাবে খেলাধুলা আয়োজনের জন্য।’

এছাড়াও তিনি রাজশাহীতে অবস্থানকালীন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলায় অংশ নিতে চান এবং খেলায় বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।

১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬
দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি ১০ মেরিটাইম একাডেমিতে ভর্তি আবেদন শুরু, আসন…
  • ১৬ নভেম্বর ২০২৬