ইউএপির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য আনহার আর নেই

২২ মে ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
আনহার আহমেদ চৌধুরী

আনহার আহমেদ চৌধুরী © সৌজন্যে প্রাপ্ত

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক  এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ মে) রাত ১০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আনহার চৌধুরী দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন।

আনহার চৌধুরী ইউএপি বোর্ড অফ ট্রাস্টিজে সূচনালগ্ন থেকেই অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি একজন সক্রিয় রোটারিয়ান।২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আনহার চৌধুরী ১৯৫০ সালে সিলেট নগরীর দরগাহ গেটের ‘ভাটিপাড়া হাউস’ এ মরহুম আবুল হাসানাত চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ইউএপি পরিবার গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে নামাজে জানাজা শেষ তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

 
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল ট…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9