ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ভর্তি মেলা শুরু

০৮ অক্টোবর ২০১৮, ০৬:০০ PM

© টিডিসি ফটো

শুরু হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টারের ভর্তি মেলা। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন ইর্স্টান ইউনিভার্সিটির ভর্তি কমিটির চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোঃ আলী আজ্জম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্ট্রিজ। উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড. আমিনুল হক। কোষাধ্যক্ষ বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মিশন ইন্টারন্যাশনাল কলেজ, হাজারীবাগ কমার্স কলেজ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা ।

ভর্তি মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বুধবার শেষ হবে এ মেলা। ফল ২০১৮ সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০ সথেকে ১০০ শতাংশ টিউশন ফি ছাড়ের সুযোগ আছে।

তাছাড়া রয়েছে স্থায়ী ক্যাম্পাসে ভর্তির জন্য ২৫ শতাংশ বিশেষ বৃত্তির ব্যবস্থা। আরও আছে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহার। ভর্তি মেলাতে আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার কাউন্সিলরদের থেকে ক্যারিয়ার সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা পাবেন।

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপ…
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬