সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে উৎসর্গ নর্থ সাউথের বর্ষবরণ উৎসব

১১ মে ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
আহাসান তানভীর পিয়াল

আহাসান তানভীর পিয়াল © ফাইল ফটো

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী এবং জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘অড সিগনেচার’র সদস্য এবং গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়ালের মৃত্যুতে উচ্চশিক্ষালয়টিতে এক মিনিটের নিরবতা পালন কারা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির এবারের বর্ষবরণ উৎসবও তার নাম উৎসর্গ করা হয়েছে। শনিবার (১১ মে) এনএসইউ ক্যাম্পাসে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ষবরণ উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) অনুষ্ঠানটি আয়োজন করে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহাসান তানভীর পিয়াল রাত ৩ টা পর্যন্ত আমাদের সাথে কাজ করেছেন। এখন তিনি আমাদের সাথে নেই। আমাদের আজকের আয়োজনটি আমরা তাঁকে উৎসর্গ করছি। একই সাথে আহাসান তানভীর পিয়ালের আত্মার মাগফেরাত কামনা করছি।

এর আগে শনিবার (১১ মে) ভোরে সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক আবদুস সালাম। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)। তারা তিনজনই ব্যান্ডের সদস্য।

আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্ষবরণ উৎসব 

অড সিগনেচারের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সিলেট যাওয়ার পথে নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য আহত হন। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশও।

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রব খান বলেন, আমাদের শিক্ষার্থী আহাসান তানভীর পিয়ালের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শনিবার অনুষ্ঠানে শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, আমাদের একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9