মানারাত ইউনিভার্সিটিতে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব আগামীকাল

০৩ মে ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (৪ মে)। এদিন সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে গম্ভীরা, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, নাটক-নাটিকা মঞ্চায়ন, কৌতুক পরিবেশনা,  স্মৃতিচারণ, পিঠা-পুলি, চটপটি-ফুসকা, আচারসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্প প্রদর্শনী।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।

দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬