বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ভিসি জাবির সাবেক ছাত্র ড. মিজান

০৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান

অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান © সংগৃহীত

সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান। কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ নিয়োগ পেলেন তিনি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান বলেন, বাংলাদেশি হিসেবেই প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের এই পদে নিয়োগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর আগে কেউ ভিসি ছিলেন না, তবে ডিন বা বিভাগীয় প্রধান ছিলেন বলে দাবি করেছেন ড. শেখ আসিফ এস. মিজান।

এর আগে অধ্যাপক অমিত চাকমা প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় কর্মরত রয়েছেন। এর আগে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মিজান বলেন, বাংলাদেশি অধ্যাপক হিসেবে বিদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত ও পুলকিত। আমি আমার বাবা-মা ও দেশকে স্মরণ করছি। আমাকে ভিসি পদে নিয়োগ মহান আল্লাহর পরম রহমত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সর্বদা পরম দয়ালু আল্লাহর রহমত কামনা করছি।

তিনি বাংলাদেশ সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ও দেশের আপামর জনসাধারণের কাছেও আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মহান প্রয়াসে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে, দারুস সালাম ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. ওসমান মুহামেদ হাসানের পক্ষ থেকে দেওয়া ফেসবুক পোস্টটিতে বলা হয়, তিনটি স্নাতকোত্তর ও একটি পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে দারুস সালাম ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

জানা যায়, তিনি এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামসের অধ্যাপক, ইউনিভার্সিটি অব ব্যুরাউয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। 

ড. শেখ আসিফ এস মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বাসিন্দা। আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সন্তান তিনি। দেশে-বিদেশের জার্নালে ড. মিজানের বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. মিজান বহু দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্ট, মূল বক্তা, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence