মারামারির ঘটনায় ছাত্রত্ব স্থগিত গবি শিক্ষার্থীর

০৪ এপ্রিল ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইন বিভাগের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজনীতি ও প্রশাসন বিভাগের একজনের ছাত্রত্ব এক সেমিস্টার (৬ মাস) স্থগিত ও বাকিদের আর্থিক জরিমানা করা হয়েছে। ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থীর নাম মো. শিহাব আহমেদ। তিনি বিভাগের চতুর্থ সেমিস্টারের (৩১তম ব্যাচ) শিক্ষার্থী। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। গত ১৮ ফেব্রুয়ারি মারধরের এ ঘটনা ঘটে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত শেষে কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, আইন বিভাগের কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করে শিহাব সহ বাকি শিক্ষার্থীরা। এ সময় আইন বিভাগের কিছু ছাত্র প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। 

এদিকে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকলকে পরিচয়পত্র প্রর্দশন ও পরিধান, প্রতি ফ্লোরে মনিটরিং কমিটি গঠন, ক্যাম্পাসে যেকোন আয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নেয়া, অসুস্থতা বা বিশেষ কারণ ছাড়া ক্যাম্পাসে রিকশা/ অটো রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ ছাড়া অতিথি/ দর্শনার্থীর ক্ষেত্রে তার বিস্তারিত তথ্যাদি লিপিবদ্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে মারামারির ঘটনা বৃদ্ধির প্রসঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্য ড. মো. ফুয়াদ হোসেন বলেন, 'অতীতের যেকোন সময়ের চেয়ে এখন শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভাগগুলো বড় হয়েছে। সামাজিক নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এরপরও আমরা চেষ্টা করছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে লেখাপড়ার উপযোগী পরিবেশ বজায় রাখতে। শৃঙ্খলা ভঙ্গ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আদর্শ পরিপন্থী কোন কর্মকান্ড আমরা প্রশ্রয় দেব না।’

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬