পথ শিশুদের নিয়ে ইফতার করল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম

৩১ মার্চ ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
পথ শিশুদের নিয়ে ইফতার করল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম

পথ শিশুদের নিয়ে ইফতার করল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম © টিডিসি ফটো

পথ শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। শনিবার (৩০মার্চ) রাজধানীর হাইকোর্ট এলাকায় পথ শিশু স্কুল নবোদ্যম ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে সংগঠনটি।

পথ শিশুদের নিয়ে কাজ অন্যতম ফাউন্ডেশনগুলোর মধ্যে একটি নবোদ্যম ফাউন্ডেশন। পথ শিশুদের লেখাপড়া করানোসহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এই ফাউন্ডেশন। এতে তাদের সহযোগিতা করেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তাদের পথ শিশুদের ইফতার করিয়েছে। 

এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা, সহ-সভাপতি ও ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম এবং বৃষ্টি, সাকলাইন, রাহাত, নাহিনসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

c20cb8a5-412b-4a7d-89a1-80af2986cb15

এছাড়াও উপস্থিত ছিলেন নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফ উবায়দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফামিদুল ইসলাম ও প্রচার সম্পাদক আবিদ হাসান প্রমুখ।

এ বিষয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মো.সাব্বির বলেন, সাংবাদিক ফোরাম সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসে তারি একটি অংশ আজকের এই আয়োজন। আমাদের ফোরামের কনভেনর মোশারফ হোসেন মামুন স্যার এবং আমরা ফোরামের সদস্যরা নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব পথ শিশুদের ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। খাবার পেয়ে শিশুরা অনেক খুশি। তাদের মুখে হাসি দেখে, তাদের জন্য আরও ভালো কিছু করার ইচ্ছা জেগেছে। আমরা আগামীতে তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি।

কলকাতায় ১৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, স…
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬