অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বিওটির ৩৩তম সভা অনুষ্ঠিত

৩০ মার্চ ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বোর্ড অব ট্রাস্টিজের সভা

বোর্ড অব ট্রাস্টিজের সভা © সংগৃহীত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওটি চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার।

সভার শুরুতেই শোক প্রস্তাব গৃহীত হয়। গত ২৬ ডিসেম্বর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফজলুর রহমান এবং গত ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. জিয়া রহমান মৃত্যুবরণ করায় দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও সংস্থার সাথে ৬টি এমওইউ অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মোবারক হোসেন, প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মো. জোনায়েত আহমেদ, আরিফুল বারী মজুমদার, সুলতানা পারভীন, সেলিনা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইমতিয়াজ আহম্মেদ অনলাইনে যুক্ত ছিলেন।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬