প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ‘স্ট্রাটেজিস ফর সাকসেস’ ওয়ার্কশপ

২৭ মার্চ ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর উদ্যোগে “মাস্টারিং দ্যা আর্ট অফ এফেক্টিভ কমিউনিকেশন: স্ট্রাটেজিস ফর সাকসেস” (Mastering the Art of Effective Communication: Strategies for Success) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নগদের মার্কেটিং স্ট্র্যাটেজি ও প্লানিং এর হেড মনসুরুল আজিজ। ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কমিউনিকেশন স্কিল এর প্রয়োজনীয়তার উপর আলোকপাতের মধ্য দিয়ে ওয়ার্কশপটির সূচনা হয়।

ওয়ার্কশপটিতে মূলত নন-ভার্বাল কমিউনিকেশন এর বিভিন্ন দিক বাস্তবিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় তা হাতে কলমে অংশগ্রহণকারীদের শেখানো হয়। পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে ব্রান্ড কমিউনিকেশন কীভাবে বিজনেস এর গ্রোথে কাজ করে এ ব্যাপারটিও বাস্তবিক বিভিন্ন উদাহরণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য, মনসুরুল আজিজ দেশীয় ব্রান্ড গুলো বিশেষত ‘নগদ’ কীভাবে ব্রান্ড কমিউনিকেশন এর বিভিন্ন কৌশলের সফল বাস্তবায়নের মাধ্যমে আজ একটি প্রতিষ্ঠিত ব্রান্ড এ পরিণীত হয়েছে সে দিকগুলোও অত্যন্ত মনোরমভাবে উপস্থাপন করেন।

উক্ত ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9