আইএসইউ ও গুলশান কমার্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই

২৩ মার্চ ২০২৪, ০৯:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও গুলশান কমার্স কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । শনিবার (২৩ মার্চ) আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এ চুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আইএসইউর ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক ও প্রক্টর নাসের ইকবাল, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর অ্যাডমিশন গিয়াস উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুলশান কমার্স কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন।

আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর, বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9