আহছানউল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ মার্চ ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© প্রতীকী ছবি

নিজ বাসা থেকে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড়ের এ ঘটনা ঘটে।

বাবার সঙ্গে অভিমানে গলায় ফাঁস নিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর নাম এস এম জাকারিয়া জামি। তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে জাকারিয়া। পশ্চিম ধোলাইপাড়ে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তারা।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, “দিবাগত রাত ১২টার দিকে ছেলেটি বাসার বাইরে বের হতে চেয়েছিল। কিন্তু তার বাবা মানা করে। যে কারণে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে সবার অগোচরে কক্ষের মধ্যে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেয় জাকারিয়া।”

স্বজনরা তাকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহটি পরিবারের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬