বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এডাস্টে আলোচনা সভা অনুষ্ঠিত

২০ মার্চ ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এডাস্টে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এডাস্টে আলোচনা সভা অনুষ্ঠিত © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার (১৮ মার্চ) অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধু যে একাগ্র ছিলেন তার বড় প্রমাণ মিলে বাংলাদেশের প্রথম বাজেট বরাদ্দ বিশ্লেষণ থেকে। বাংলাদেশের প্রথম বাজেটে তিনি প্রতিরক্ষা খাতের চেয়েও শিক্ষা খাতে বেশি বরাদ্দ দিয়েছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বঙ্গবন্ধুর হাতেই প্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার জন্য অনুরোধ করে বলেন, প্রতিটি মানুষকে, বিশেষ করে তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তাঁর আদর্শকে অস্তিত্বে ধারণ করতে হবে। তাহলেই নিজের অস্তিত্বকে  চেনা যাবে এবং বাংলাদেশকে জানা যাবে। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য গোলাম সারোয়ার কবির তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে উল্লেখ করেন, জাতির পিতা সবসময় সমতা ও ঐক্যের সাথে কাজ করেছেন। তিনি সবাইকে নিজের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য বলেন। তিনি বলেন- নিজ কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করলেই বঙ্গবন্ধুর আদর্শ বান্তবায়ন হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা তুলে ধরেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন ও ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহরুখ আদনান খান বক্তব্য প্রদান করেন। রেজিস্টার মো: আব্দুল কাইউম সরদার তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার এর সংগ্রহশালা থেকে বঙ্গবন্ধুর উপর পড়ালেখা করার পরামর্শ দেন। 

জাতির পিতার জন্ম দিবস ও শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীগণ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক মাহজাবীন সাঈদা কথা। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আকসা ইমী এবং টেক্সটাইল বিভাগের সৈয়দ সাফায়েত আলি কবিতা আবৃত্তি করেন। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরিশেষে, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9