বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শ্রদ্ধা

১৯ মার্চ ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। 

রবিবার (১৭ মার্চ) সকালে বিইউএইচএস চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অধ্যাপক ডা. ফরিদুল আলম বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমাদের উন্নত ও সমৃদ্ধির পথে চলতে হবে।’

তিনি শিশুদের শুভেচ্ছা জানান এবং শিশুদের সঠিক শিক্ষা ও পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পুষ্পস্তবক অর্পণে এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও সহকারী প্রক্টর।

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9