পচা গন্ধ পেয়ে ৯৯৯-এ ফোন, আইইউবি ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৫ মার্চ ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM

© প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর থেকে জহিরুল ইসলাম হিরু নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম হিরু ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে তারা পচা গন্ধ পেয়ে জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেন। পরে মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলাদা ফ্ল্যাটে বসবাস করছিলেন ওই শিক্ষার্থী। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দূরত্ব ছিল তার। উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকবার কানাডা যাওয়ার চেষ্টা করেছেন। তবে বারবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

রাজধানীর পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া আসল কারণ জানা যাবে না। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9