সাংবাদিক সমিতিতে ‘পদ নিয়ে’ বহিষ্কার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী

১৩ মার্চ ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নতুন কমিটি গঠিত হয়েছে। তবে এই কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পদ নেওয়া ১০ সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেখানে বিস্তারিত উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ (এশিয়ান টিভি), সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক (একুশে সংবাদ), সহ-সভাপতি সাদিয়া তানজিলা সানভি (দ্যা ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আলী (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ভোরের ডাক), দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ক্যাম্পাস টাইমস), কোষাধ্যক্ষ জাকারিয়া হুসাইন (বার্তা বিচিত্রা) ও কার্যনির্বাহী সদস্য সম্রাট (প্রিয়দেশ ২৪), ইসমাম হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও মুছা মল্লিক (ঢাকা পোস্ট)।

আরও পড়ুন: ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রেজোয়ানুল

বিজ্ঞপ্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম ব্যবহার করে কিছু সংখ্যক ছাত্র সাংবাদিক পরিচয় দিয়ে একটি সমিতি চালাচ্ছেন। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে এ ধরনের কোন সাংবাদিক সমিতি নেই এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এ ধরনের সাংবাদিক সমিতিকে কোন স্বীকৃতি প্রদান করেননি।

“এ বিষয়ে গত ৫ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সাংবাদিক সমিতি ইউনিভার্সিটির অনুমতি না নিয়ে ক্যাম্পাসে ক্লাস রুম ব্যবহার করে ৯ মার্চ একটি সাধারণ সভার আয়োজন করে এবং ১০ মার্চ ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ইনচার্জ), প্রক্টর এবং সকল বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত সাংবাদিক সমিতি’র সংশ্লিষ্ট সদস্যকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানো এবং একই সঙ্গে তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

জানতে চাইলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। 

এসময় তিনি নিজেকে অসুস্থ দাবি করে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে কথা বলতে এই প্রতিবেদককে অনুরোধ জানান।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬