এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি মেলা, ৩০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ

১১ মার্চ ২০২৪, ১১:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি মেলা © সংগৃহীত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪ ভর্তি মেলা শুরু হয়েছে। মেলা চলাকালীন ভর্তি হলেই শিক্ষার্থীরা পাচ্ছে আকর্ষণীয় ব্যাকপ্যাক। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীর জন্য থাকছে ল্যাপটপ। ১১ মার্চ থেকে ২০ মার্চ ২০২৪ পর্যন্ত চলবে এই মেলা।

সোমবার (১১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে মেলার উদ্বোধন করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। 

এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ৩০ শতাংশ ছাড় ও ভর্তি ফি’তে পাচ্ছে ৫০ শতাংশ ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে ১০০ শতাংশ ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০ শতাংশ ছাড়।

অফলাইন ও অনলাইন দুইভাবেই শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে। ভর্তি হতে যোগাযোগ: ০১৬৭৮৬৬৪৪১৭-১৯

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, রেজিস্ট্রার একেএম এনামুল হক, স্কুল অব বিজনেস এর ডীন প্রফেসর ড. মো: নুরুল ইসলাম, স্কুল অব আর্টস এর ডীন এ.এইচ.এম.এ সালেক ও ভর্তি বিভাগ এর পরিচালক আব্দুল কাদের ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি এবং উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬