ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রেজোয়ানুল

১০ মার্চ ২০২৪, ১১:৩৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রেজোয়ানুল

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রেজোয়ানুল © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৪-২৫ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি ও একুশে সংবাদের প্রতিনিধি রেজোয়ানুল হককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ৩০৯ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাদিয়া তানজিলা সানভি (দ্যা ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আলী (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ক্যাম্পাস টাইমস), কোষাধ্যক্ষ জাকারিয়া হুসাইন (বার্তা বিচিত্রা), কার্যনির্বাহী সদস্য সম্রাট (প্রিয়দেশ ২৪)। এছাড়া সন্মানিত সদস্য-১ ইসমাম হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও সন্মানিত সদস্য-২ মুছা মল্লিক (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন। 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম বলেন, সাংবাদিক সমিতি সবসময় সত্যের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যারাই বাধা দেবার অপচেষ্টা চালাবে তাদেরই কঠিন জবাব দেওয়া হবে। 

সমিতির উপদেষ্টা এবং একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান বলেন, নতুন কমিটির জন্য শুভকামনা। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি।

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬