অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্‌যাপন

০৮ মার্চ ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM

‘নারীর সম-অধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান পুরুষ সহকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে লিঙ্গকে নয়, যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নারী চেয়ারম্যান ও কো- অর্ডিনেটর তারই প্রমাণ।

অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর ট্রাস্টি বোর্ডের  সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, সুলতানা পারভিন ও সেলিনা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী নারীদের সম্মান জানাতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান।

প্রাগৈতিহাসিক যুগ থেকে নারীর সমমর্যাদা নিয়ে বিভিন্ন ধর্মে বলা হয়েছে, এই বিষয়টি সবার সামনে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। 

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডা. ইসরাত জাহান বলেন, নারী শুধু কর্মক্ষেত্রে সম্পৃক্ত মানেই নারীর ক্ষমতায়ন নয়। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও নিজের সম্মানের স্থান সম্পর্কে অবগত থাকাও নারীর ক্ষমতায়ন। 

অনুষ্ঠানের আহ্বায়ক ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আসমা কবীর তাঁর বক্তব্যে নারী দিবসের ইতিহাস ও বাংলাদেশের উন্নয়নে নারীদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নারীদেরকে নিজের প্রতি যত্নশীল হওয়া বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর হিসেবে সদর্পে নারীরা কাজ করে যাচ্ছেন।

মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সহকারী প্রধান হিসাব কর্মকর্তা গায়ত্রী মৃধা। ভর্তি শাখার সহকারী রেজিস্ট্রার জেসমিন সুলতানা তার বক্তব্যে নারী অধিকারের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী নূরে সুলতানা নূপুর। এছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আকসা ইমী কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন এবং পরিচ্ছন্নতাকর্মী রেহানা বেগম। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে নারীদের সম্মান ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9