এমআইইউ স্পোর্টস কার্নিভাল-২০২৪

সফল হতে প্রয়োজন শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা ও আনুগত্যশীলতা: মানারাত উপাচার্য

০২ মার্চ ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পোর্টস কার্নিভাল ২০২৪

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পোর্টস কার্নিভাল ২০২৪ © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পোর্টস কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে এ স্পোটর্স কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এমআইইউ স্পোর্টস ক্লাব এই মেগা ইভেন্ট আয়োজন করে।

স্পোর্টস কার্নিভাল ২০২৪ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। সভাপতিত্ব করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ২ মার্চ একটি স্মরণীয় দিন উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। এ দিনের পর থেকে দেশ উত্তাল হতে থাকে। পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতা ও এর ধারাবাহিকতায় ২৬ তারিখে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা এবং দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামের এই স্বাধীন রাষ্ট্রটি পাই। এ দিনটি সামনে রেখেই আজকের এই দিনে স্পোর্টস কার্নিভ্যাল আয়োজন করা হয়েছে।

তিনি ছাত্র-ছাত্রীদেরকে ‘সমায়ানুবর্তী’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ক্রীড়া প্রধানত শৃঙ্খলা, সমায়ানুবর্তীতা ও আনুগত্য এই তিনটি গুণ হাতে কলমে শেখায়। ‘ন’টার ট্রেন যদি দশটায় ছাড়ে তাহলে জীবনে সফল হতে পারবে না। তাই সফল হতে হলে তোমাদের শৃঙ্খলাবদ্ধ, ‘সমায়ানুবর্তী ও আনুগত্যশীল হতে হবে।

সভাপতির বক্তৃতায় ড. নারগিস সুলতানা চৌধুরী বলেন, খেলাধুলার মধ্যে জয়—পরাজয় একটি ফলাফল মাত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রচেষ্টা ও সংগ্রামের মানসিকতা। তাই এ বিষয়ে তোমাদেরকে সচেষ্ট হতে হবে।

উদ্বোধনের পর স্পোর্টস কার্নিভালের প্রতিযোগিতা শুরু হয়ে—চলে দুপুর অবধি। পরে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় আরও উপস্থিতিত ছিলেন, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুল আলম, ইংরেজি বিভাগের প্রধান ও প্রোক্টর (ইনচার্জ) আহমদ মাহবুব-উল-আলম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস কার্নিভ্যাল ২০২৪ এর আহ্বায়ক ও স্পোর্টস ক্লাব গুলশানের মডারেটর (ছাত্র) ড. শেখ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্পোর্টস ক্লাব গুলশানের মডারেটর (ছাত্রী) তাসমিয়া মোসেলহউদ্দীন, স্পোর্টস ক্লাব আশুলিয়ার মডারেটর (ছাত্রী)  রিক্তা বানু। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাব আশুলিয়ার মডারেটর (ছাত্র) সাঈদ ইসলাম।

স্পোর্টস কার্নিভালে এ আসরে পৃথকভাবে ছেলেদের জন্য ৫টি ও মেয়েদের জন্য ৫টি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ গুলো হলো—ছেলেদের জন্য ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প ও গোলক নিক্ষেপ। এছাড়া মেয়েদের জন্য সস্পূন ও মারবেল দৌড়, লং জাম্প, লাফ-ধাপ-ঝাপ, দড়ি লাফ ও চাকতি নিক্ষেপ।

প্রতিযোগিতা শেষে প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে মেডেল ও সার্টিফিকেট প্রধান করা হয়। এছাড়া সম্মিলিতভাবে সবগুলো প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে ছেলে ও মেয়েদের মাঝে আলাদা করে একজন করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দু’জনকেও মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৩-৩ গোলে খেলাটি ড্র হয়।
স্পোর্টস কার্নিভ্যাল উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে ক্যাম্পাস এলাকাকে বর্ণিল সাজে সাজাতে চলে নানান রঙের বেলুন, ফেস্টুন, পোস্টার ও ব্যানার টানানো এবং আলপনার কাজ।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9