কর্পোরেট ক্রিকেটে ৩য় কানাডিয়ান ইউনিভার্সিটি

০২ মার্চ ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM

সিইউবি কর্পোরেট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ২০২৪ এর ৩য় স্থান নির্ধারণী খেলায় এসএফআইএলকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩য় স্থান লাভ করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

শুক্রবার(১ মার্চ) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম এসএফআইএলের ৩য় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

সিইউবির ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট ছিল লিয়নের দুই ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট। জয়ে অসামান্য অবদানের জন্যে ম্যান অব দয়া ম্যাচ নির্বাচিত হন তিনি।

এছাড়া কাইছার আহমেদ আসিফ এর হিসেবি বোলিং, কাজী সাব্বির ও ইমতিয়াজ কবিরের দুর্দান্ত ব্যাটিং-এ ১১৫ রানের ভাল লক্ষ্য ছুঁড়ে সিইউবি। জবাবে এসএফআইএল ১০ ওভার শেষে ৮ উইকেটে মাত্র ৪৯ রান করে।

উল্লেখ্য, একই দিনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হয় পদ্মা ব্যাংক এবং রানার আপ হয় ফ্রন্টিয়ার টাওয়ার বাংলাদেশ (এফটিবি)।

স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬