বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা: অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শােক

০২ মার্চ ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
বহুতল ভবনে আগুনে  ঘটনায় শোক প্রকাশ করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়

বহুতল ভবনে আগুনে ঘটনায় শোক প্রকাশ করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুক্রবার( ১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শোকসভায় সভাপতিত্ব করেন। শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সুলতানা পারভীন ও সেলিনা বেগম। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসলাম খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো, মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।

প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের নিয়ে অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক কর্মসূচি আয়োজন করতে হবে। এর মাধ্যমে গ্রাজুয়েটরা শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো জাতিকে পথ দেখাবে। এ ব্যাপারে আমরা যদি কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমাদের এই শোকসভা সফল হবে, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। শিগগিরই ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গাইডলাইন দেওয়া হবে। 

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ইসরাত জাহান শুচি এবং আইন বিভাগের প্রভাষক মেহজাবীন সাইদা কথা।

অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিল পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. জাবের আহমদ।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9