না ফেরার দেশে গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আতিক

০১ মার্চ ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আতিকুর রহমান আতিক

আতিকুর রহমান আতিক © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক কিডনিজনিত সমস্যা মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১ মার্চ) সকালে আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ী ইউনিয়ন নিবাসী আতিকের পরিবারে তার অকাল মৃত্যুতে নেমেছে গভীর শোকের ছায়া।

সহপাঠী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে জানুয়ারিতে ভারতের চেন্নাইতে নেওয়া হয়। ভারত থেকে ফেরত আসার পর আতিকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছিলো। হঠাৎ তার শারীরিক অসুস্থতা বাড়ায় তাকে সি কে ডি ইউরোলজি হাসপাতালে এ নেওয়া হয়েছিল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)।

আতিকের সহপাঠীদের মধ্যে ওমর ফারুক রিফাত জানান, অসুস্থ অবস্থায়ও প্রায় দেড় মাস ক্লাসে অংশগ্রহণ করেছিল আতিক। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় আতিক পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেনি৷ ডিসেম্বর এর পর থেকে তার শারীরিক অবস্থা বেশি অবনতি হওয়া শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুল ইসলাম বলেন, আতিকের মৃত্যু আমাদের বিভাগের জন্য খুবই দুঃখজনক এবং আমরা শোকাহত।আতিক অনেকদিন ধরে অসুস্থ ছিল, ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল৷ তার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল তাকে পরিপূর্ণ চিকিৎসা ও তাকে বিভাগের সকল বিষয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছিলাম। আমরা আমাদের বিভাগ সবসময়ই তার পাশে থাকবে।

আতিকুর রহমান আতিকের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও। তার বিভাগের তার সহপাঠীরা রবিবার দোয়া মাহফিলের আয়োজন করবে বলে জানা যায়।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9