বেইলি রোডে আগুন

পুড়ে মারা গেলেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের ছাত্র তুষার

০১ মার্চ ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আগুনে পুড়ে নিহত ড্যাফোডিল ছাত্র তুষার হাওলাদার

আগুনে পুড়ে নিহত ড্যাফোডিল ছাত্র তুষার হাওলাদার © সংগৃহীত

বেইলি রোডের ভয়াবহ আগুনে পুড়ে নিহত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক সম্পন্ন করা এক শিক্ষার্থী। তার নাম তুষার হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, তুষার স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান বাবা দীনেশ হাওলাদার।

তুষারের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েও জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। মেধাবী শিক্ষার্থী তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ কমিউনিকেশন ক্লাবেরও সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

387766e6-128c-4716-a3da-cf83a3ab588f

তুষারের বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের ডিপার্টমেন্টের (সাংবাদিকতা) ৩৯তম ব্যাচের তুষার হাওলাদার ভাই আর নেই! গতকাল রাতে রেস্টুরেন্টে লাগা আগুনে পুড়ে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

আরও পড়ুন: ২ ছেলের বায়নায় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন মা, সবাই ফিরলেন লাশ হয়ে

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬