মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার 

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার 

মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার  © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "মেন্টাল ওয়েল-বিইং অ্যান্ড পাবলিক হেলথ কোয়েস্ট ফর এ হোলিস্টিক অ্যাপ্রোচ"  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার কক্ষে আইন বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি, এমআইইউ-এর কলা ও মানবিক অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও এমআইইউ-এর সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ। 

আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে "মেন্টাল ওয়েল-বিইং অ্যান্ড পাবলিক হেলথ কোয়েস্ট ফর এ হোলিস্টিক অ্যাপ্রোচ” এর ওপর আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। 

আইন বিভাগের শিক্ষক শাহরিয়ার বিন ওয়ারেছের সঞ্চালনায় সেমিনারের গেস্ট অব অনার ছিলেন সুফি স্প্রিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুক। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ সুফি স্প্রিচুয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করে। 

 প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ, প্রতিকার ও প্রতিরোধে নিয়ম মেনে খাওয়া, ঘুম থেকে জাগা বা বিছানায় যেতে হবে। এছাড়াও মানসিকভাবে ভালো থাকতে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি  নিজেকে ও পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে মানুষকে মূল্যায়ন করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক ডা. হেলাল উদ্দিন আহমেদ, শিক্ষার্থীদের মানসিক রোগ নিরাময়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে একজন মানুষ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এ নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9