নিজ শিক্ষার্থীরাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্র্যান্ডকে প্রতিনিধিত্ব করে থাকে। শিক্ষার্থীরাই তাদের বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই হিসেবে প্রতিটি শিক্ষার্থীর ভাষা, ড্রেস কোড, স্পেস ও সময় জ্ঞান খুবই গুরুত্ব পূর্ণ বলে মন্তব্য করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এর অডিটরিয়ামে অনুষ্ঠিত ’পাওয়ারফুল প্রেজেন্টেশন স্কিল’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিইউবি ব্যবসা অনুষদ বিভাগের প্রধান ও অধ্যাপক এস এম আরিফুজ্জামান। আত্মবিশ্বাসী উপস্থাপনা ও একজন ভাল পাবলিক স্পিকার হতে কি কি লাগে তার খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসা অনুষদ বিভাগের সহকারি অধ্যাপক বেনজির রহমান। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬