বিজিসি ট্রাস্টে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘টিম ওরেন্ডা’

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ © সংগৃহীত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশ-হাল্ট প্রাইজের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম ওরেন্ডা’। এছাড়া এতে প্রথম রানার-আপ হয়েছে ‘রাইট আরস’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘টিম সোসিও’। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এবারের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে ছিল অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’। স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডেল্টা ইমিগ্রেশন। তাছাড়া ফটোগ্রাফিক পার্টনার হিসেবে রয়েছে ‘ফ্রেম মেকার’।

প্রথম রাউন্ড থেকে সফলতার সাথে উত্তীর্ণ ৮টি টিমের মধ্যে চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই পর্বের বিচারক প্যানেলে ছিলেন, টেনভেলপের চিফ বিজনেস অফিসার রাকিব শাহরিয়ার রিমেন, নিউজপেপার অলিম্পিয়াডের ফাউন্ডার লাব্বি আহসান ও প্রজেক্ট অরোধ্য এর ফাউন্ডার জান্নাতুল ফেরদৌস মোহনা।

চূড়ান্ত পর্ব সঞ্চালনা ও তত্ত্বাবধানে ছিলেন বিজিসিটিইউবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর রাহাত ইবনে সাত্তার, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর সায়েম মান্নান এবং হেড অব জাজ ম্যানেজমেন্ট এ. কে. এম. ফাহিম চৌধুরী।

আয়োজকরা জানিয়েছে, গতবার বিজিসিটিইউবি হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম ‘গ্রীনগ্লাম’ গ্লোবাল সেমিফাইনালিস্ট ছিলেন। তাই এবারও সবার প্রত্যাশা, অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম আন্তর্জাতিক অঙ্গণে সফলতার সাক্ষর রাখতে সক্ষম হবেন।

উল্লেখ্য, হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। যৌথভাবে যার আয়োজক জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’। 

প্রতিবছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে বহু শিক্ষার্থী একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে ঝাঁপিয়ে পড়ে এই প্রতিযোগিতার সুবাদে। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ৮ কোটি টাকা)।

প্রতি বছর হাল্ট প্রাইজ থেকে একটি থিম বা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, যা জাতিসংঘ প্রস্তাবিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গে সম্পর্কিত। এ বছরের থিম ছিল ‘আনলিমিটেড’।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9