বসন্তের ক্যানভাসে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

ফাগুনের সমীরণে উৎসবমুখর পরিবেশে বসন্তকে বরণ করে নিয়েছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠানের বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন ও গোলাম সারোয়ার কবির। গোলাম সারোয়ার কবির তাঁর দিকনির্দেশনাপূর্ণ বক্তব্যে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হওয়ার মাধ্যমে দেশের ঐতিহ্যকে ধারণ ও লালন করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় উদ্দীপিত ও অনুপ্রাণিত করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহরুখ আদনান খান। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান, নাচ ও র‍্যাম্প শোর মাধ্যমে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন খাবার ও মেহেদী পরানোর স্টল অতিথিদের নজর কাড়ে।

ব্যবসায়ে প্রশাসন বিভাগের শিক্ষার্থী মালিহা মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো: আব্দুল কাইউম সরদার, এডাস্ট সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার ও সদস্য সচিব ও বাংলা বিভাগের প্রভাষক ইসরাত জাহান শুচি সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

১৩ মাস ধরে বন্ধ টেকনাফ বন্দর, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্ত ৯৯, ঈদের পরই যোগদান
  • ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ৩ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১১ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এনসিপির ৬ সংসদ সদস্য
  • ১১ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
  • ১১ মার্চ ২০২৬
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই থামল পাকিস্তান
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081