ইউআইউর সপ্তম সমাবর্তনে ৩ হাজার ৯৫৪ শিক্ষার্থী, স্বর্ণপদক পেলেন ৪ জন

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আরও চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভাসিটির অধ্যাপক ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্য বলেন, আজকের এই অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি সমৃদ্ধির কাজে নয়, বরং সমাজ বা জাতি উন্নয়নের জন্যও কাজ করতে হবে।

সমাবর্তন বক্তা হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত ৭ম সমাবর্তনে ডিগ্রী প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের কর্মক্ষেত্রে সফলতা কামনার পাশাপাশি দেশের কল্যাণে একনিষ্ঠ ভাবে কাজের পরামর্শ দেন।

ইউআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন ইউআইইউর গ্র্যাজুয়েটরা তাদের পেশাগত প্রচেষ্টা এবং কৃত্বিতের মাধ্যমে তাদের পরিবার এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্বনিয়োগ করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্…
  • ২৯ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
পার্কে দুই যুবকের ‘অস্ত্রের মহড়া’, নেপথ্যে যা জানা গেল
  • ২৯ আগস্ট ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিক দিতে এসে ৬ প্রা…
  • ২৯ আগস্ট ২০২৬
মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণীকে নিয়ে খুলল রহস্যের…
  • ২৯ আগস্ট ২০২৬