এআইইউবিতে ১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী পর্ব

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী পর্ব © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হল ১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৪। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এআইইউবি ক্যাম্পাসে সারা দেশ থেকে আগত শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। 

সকাল সাড়ে ১১টায় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি, লেখক এবং শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এবং কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

এসময় উপস্থিত ছিলেন এআইইউবির  ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার এবং এআইইউবির সহ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, এআইইউবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির প্রতিনিধিবৃন্দ। 

আয়োজকরা জানিয়েছে, সারা দেশ থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ১৩০ জন শিক্ষার্থী ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ১১০ জন শিক্ষার্থীকে জাতীয় পর্বে বিজয়ী ঘোষণা করা হয়। 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ, ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন হক, ফিজিক্স অলিম্পিয়াডের কোচ অধ্যাপক ড. এম আরশাদ মোমেন এবং ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বই গ্রহণ করে।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরবর্তীতে ৫ জনকে নির্বাচিত করা হবে ইরানে অনুষ্ঠিতব্য ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। এআইইউবির পক্ষ থেকে ৩ জন বিজয়ীদের ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য এয়ার টিকেট প্রদান করা হবে। ১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৪ এর আয়োজক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬