সাংস্কৃতিক সপ্তাহের পঞ্চম দিনে মানারাতে নতুন-পুরোনোদের মিলনমেলা

২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন-পুরাতনদের মিলনমেলা 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন-পুরাতনদের মিলনমেলা  © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আবহমান বাংলার চিরপরিচিত খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পালিত হয়েছে সাংস্কৃতিক সপ্তাহের পঞ্চম দিন। সন্ধ্যা থেকে রাত অবধি চলে গান ও কবিতা পাঠের আসর। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেয়া হয়। এদিন বিকালে হাড়িভাঙা, বালিশ খেলা, মারবেল দৌঁড়  খেলা অনুষ্ঠিত হয়। 

পঞ্চম দিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় পুরাতনদেরও অনেকে এসে যোগ দেন। ফলে নতুন-পুরাতনদের মিলনমেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস এলাকা। ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে এ সাংস্কৃতিক সপ্তাহ চলছে।

8 জন লোক, ভিড় এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে জমকালো এ আয়োজনের। সমাপনি দিনে অনুষ্ঠিত হবে 'একুশ শতকে বাংলা ভাষা, বই মেলা ও বই পড়া' শীর্ষক আলোচনা। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এবং প্রাবান্ধিক, গবেষক ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক খান মাহবুব।

এছাড়া কবিতা আবৃত্তি ও পর্যালোচনায় অংশ নিবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ, দৈনিক মাতৃভূমির সাবেক সাহিত্য সম্পাদক কবি দীলতাজ রহমান,  সাবেক অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, সময় পূর্বাপরের সম্পাদক কবি হাসান মাহমুদ, সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খ্যাতিমান কবি রনজু রাইম এবং ধান শালিকের দেশ, বাংলা একাডেমীর সহ সম্পাদক শামস নুর।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9