মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে আহবান মানারাত ভারপ্রাপ্ত ভিসির

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা © টিডিসি ফটো

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) সকালে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টটদের আহবান জানান তিনি। 

এ সময় তার সঙ্গে ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহেন মাহবুব, জনসংযোগ ও ছাত্র বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. নেসারউদ্দীন প্রমুখ। 

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বঙ্গব্ন্ধুর অন্যতম স্বপ্ন ছিল মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করা। তাই ভাষাশহীদদের আত্মদানকে স্বার্থক করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে কারিকুলাম প্রণয়ণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্রমান্বয়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি। 

তিনি 'বায়ান্নর ভাষা আন্দোলন থেকে বাঙ্গালীর স্বাধীকার আন্দোলনের সূত্রপাত হয়' উল্লেখ করে এ সময় আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়। এতে যার প্রধানতম অবদান সেই বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান- সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে এ মানচিত্র পেয়েছি তাঁদেরকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 

এর আগে ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে নিয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9