আইইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে  ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে খালি পায়ে ব্যানার সম্বলিত র‍্যালি শহিদ বেদিতে গিয়ে শেষ হয়। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। এ সময় তিনি বলেন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও উন্নতি- যা কিছু মানুষের অর্জন তার প্রধান বাহন হলো মাতৃভাষা। উন্নয়নের জন্য ভাষার গুরুত্ব অপরিহার্য এবং এর একটি প্রধান শর্ত হলো জ্ঞানবিজ্ঞান ও কৃৎকৌশল। আর এ জ্ঞানবিজ্ঞান অর্জনের জন্য মাতৃভাষার কোনো বিকল্প নেই।

এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা, মারমা, চাকমা, ত্রিপুরা এবং গারো ভাষায় “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গেয়ে শোনায় আইইউবির শিক্ষার্থীরা।

আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের গান, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাফেরাস,আর্ট ক্লাব,মিউজিক ক্লাব এবং থিয়েটার ক্লাবের সদস্যরা।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬