একুশের প্রথম প্রহরে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ইউআইটিএসের

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বায়ান্নোর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াসিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, সহকারী প্রক্টর মো. মাসরুর ইসলাম, সহকারী প্রক্টর মেহেরাজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬