ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মাতৃভাষা দিবসের আলোচনা-বিতর্ক অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা

অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ বিতর্ক ‘আমার ভাষায়, আমিই সেরা’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। এসময় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। 

এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ব্রি. জে. (অব.) কে এম আমিরুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. ফুয়াদ হোসেন সরকার।

আরও পড়ুন: বিশ্বসেরা টেকসই এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি-ড্যাফোডিল

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বাঙালিরা একমাত্র জাতি যারা নিজের জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছেন। বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগের কারণে আমাদের সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে।  বর্তমানে বিশ্বায়নের যুগে প্রযুক্তির ছোঁয়ায় বাংলা ভাষা আরও গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

সভাপতির বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন বলেন, ভাষার মাধুর্য্যতা তার আঞ্চলিক রূপের মধ্যেই নিহিত। বাংলা ভাষার মাধুর্য্যতাও আমাদের বৈচিত্র্য ও আঞ্চলিকতা ফুটে উঠে।

আলোচনা সভা শুরু হওয়ার আগে ‍‘আমার ভাষায়, আমিই সেরা’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফয়সাল আকবরের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম রিয়ন, সাদিয়া কানিজ নির্জনা, তাসনিয়া বাসিত, মুশফিকুর রহমান অনুরাগ, সাফায়েত হোছাইন নাহিন, রাভিনা আক্তার উর্মি ও মো. ওয়াহিদুজ্জামান অংশ নেন। 

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাফি আল মাহমুদ, ইইই বিভাগের প্রভাষক নাজমুল হুদা আজাদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সোনিয়া আক্তার।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9