ইউআইটিএসে এলিভেটেড করিডরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস এর (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ্যালিভেটেড করিডরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূলবক্তা হিসেবে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং পুরকৌশল সেক্টরে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মো. আশরাফুল ইসলাম।

এসময় ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ সুমন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম, সহকারী অধ্যাপক মাকসুদা হক, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আব্দুল ওয়াহাব সবুজ, প্রভাষক রিজভান আহমেদ রাফসান, প্রভাষক আফরাদ ইবনে হারুন, প্রভাষক নাফিসা আনজুম রিমি, প্রভাষক হোসনেয়ারা বেগম সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারের মূলবক্তা মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে এলিভেটেড কোরিডরের প্লানিং, ডিজাইন, সোশিও ইকোনমিক ইমপ্যাক্ট, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, ইকোনমিক রিটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9