‘শিক্ষার্থী যোগ্যতায় শিক্ষককে ছাড়ালে—সেটিই বড় প্রাপ্তি’

গবিতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
গবিতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

গবিতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) উদ্যোগে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) 'ক্যারিয়ার কানেকশন: স্ট্রেন্থিং ইউর ফিউচার' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। 

সভায় সংগঠনের উপদেষ্টা ড. ফুয়াদ হোসেন বলেন, ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের কার্যক্রম খুবই ভাল। কেউ জীবনে পরাজিত হতে চায় না। একজন শিক্ষার্থী যখন যোগ্যতায় শিক্ষককে হার মানায়, তার মতো বড় প্রাপ্তি আর কিছু নাই। তোমরা দক্ষতা অর্জন করো। এটা তোমাদের জীবনের যেকোন সময় কাজে লাগবে।’

সেমিনারে সংগঠনের সহ-সভাপতি আসিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘ক্যারিয়ার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে ভালো কিছু করা সম্ভব নয়। শুধু বিসিএস না, সকল ধাপে নিজেদের যোগ্য করতে গ্রুপ স্টাডির কোন তুলনা নাই। আমাদের ক্যাম্পাসে এটার উপযুক্ত পরিবেশ রয়েছে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়। প্রথম অংশে ছিল আলোচনা সভা আর দ্বিতীয় পর্বে ছিল সেমিনার। 

অনুষ্ঠানে এক্সিলেন্স বাংলাদেশের লীড কর্পোরেট এফেয়ার্স হাসান মাহমুদ সম্রাট বলেন, ‘ক্যাম্পাসে এমন একজন সিনিয়র প্রয়োজন যিনি সঠিক গাইডলাইন দিবে। অবশ্যই আপনাদের বিনয়ী হতে হবে। কর্পোরেট সেকশনের সাথে আপনাদের যোগাযোগ সঠিকভাবে বাড়াতে হবে। জীবনবৃত্তান্ত স্ট্রং করতে হবে।’

জনপ্রিয় অনলাইন শিক্ষক ও লেখক সাদমান সাদিকের পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য অনুষ্ঠানের মূল আকর্ষণ। তিনি ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মতামত নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেন।

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬