ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ

০৪ আগস্ট ২০২৬, ০৮:১০ PM
গুরুতর আহত অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক।

গুরুতর আহত অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। © টিডিসি ছবি

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত লাগায় ফেটে গিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমান এখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আহত হয়ে অন্তত ১৭ জন ঢাকা মেডিকেলে এসেছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬