স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৬, ০৮:২৯ PM
অভিযুক্ত মোহাম্মদ শরিফ হোসেন

অভিযুক্ত মোহাম্মদ শরিফ হোসেন © সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় শিশুটি। পথিমধ্যে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শরিফ তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করে। পরে বিদ্যালয়ে পৌঁছে শিশুটি ঘটনা তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে সংবাদ পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামতের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬