কর্পোরেট ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ইউএমপিএল কে হারিয়ে সিইউবির প্রথম জয়

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর নিজেদের ৩য় ম্যাচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)  মেঘনাঘাট পাওয়ার প্লান্ট লিমিটেড’কে ৭ রানে পরাজিত করে।

শনিবারের সিইউবি ও ইউএমপিএল এর মধ্যকার ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ। সিইউবি প্রথমে ব্যাট করে। ৯ ছয় ও ২ চারে সানজাদ শেখের ৩০ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল দেখার মত। শেষে সাকিব আজাদ এর ১৭ বলে ৪০ রানে ইনিংসে ভর করে ১০ ওভারে ১৫২ রানের কঠিন লক্ষ্য ছুরে দেয় সিইউবি। 

জয়ের লক্ষ্যে তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইউএমপিএল। দলের ২০ রানে টপ অর্ডারে তিন জন আউট হলে, জিয়াউল ও সালেক এর জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে ইউএমপিএল। কিন্তু আব্দুল্লাহ আল মামুনের কিপ্টে বোলিংয়ের কাছে পরাজয় মেনে নিতে হয় ইউএমপিএলকে।  

জয়ে অসামান্য অবদানের জন্যে সানজাদ শেখ ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। 

কর্পোরেট ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের সকল খেলা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬