অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’ উদ্বোধন

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সদস্য বিচারপতি আবু বক্কর সিদ্দিকী। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বিচার বিভাগের বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে বিচারক এবং আইনজীবি হিসেবে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে মুট কোর্ট শিক্ষার্থীদেরকে দক্ষ বিচারক এবং আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শওকত হাসান। কীভাবে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আরো সমৃদ্ধশালী হতে পারে তার অন্যতম উপাদান হিসেবে মুট কোর্টকে তাঁর বক্তব্যে উল্লেখ করেন। মুট কোর্টকে কীভাবে প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে অন্তভর্‚ক্ত করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাঈমা হক। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট উদ্বোধনকে তার বক্তব্যে স্বাগত জানিয়েছেন। তাছাড়াও তিনি মুট কোর্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, মুটিং এর আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন  এবং মিডিয়েশন ও আরবিট্রেশন এর সাথে মুট কোর্ট কীভাবে তাদের সাহায্য করবে সে ব্যাপারে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন মুট কোর্টের উদ্বোধনকে স্বাগত জানান এবং সম্মানিত অতিথিবৃন্দ সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হয়ে নিজেদের দক্ষ আইনজীবী ও বিচারক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুট কোর্ট সোসাইটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা মডারেটর এবং অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া তাঁর বক্তব্যে বাংলাদেশে মুট কোর্ট সংস্কৃতি প্রতিষ্ঠা এবং বর্তমান বিশ্বে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‌্যাঙ্কিং এ মুট কোর্টের ভূমিকা বিষয়ে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ এম মোঃ সাঈদ। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার সম্মানিত অতিথিবৃন্দকে ভোট অব থ্যাংকস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিতির সামনে তুলে ধরেন এবং মুট কোর্টের ভবিষ্যৎ সকল কর্মকান্ডে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন। একই সাথে এ বছরের শেষে একটি আন্তর্জাতিক মানের মুট কোর্ট সামিট আয়োজনের জন্য অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগকে আহ্বান জানান। 

অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে আইন বিভাগকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মুট কোর্ট চর্চা ও পরিচালনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য গোলাম সারোয়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, চেয়ারম্যান, কো-অডিনেটর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, আইন বিভাগের শিক্ষক শিল্পী রানী সেন, ইমরান হাসান, ব্যারিষ্টার মামুন খান, মেহেরবা সাবরীন, মোঃ সাকিবুজ্জামান, মেহজাবীন সাইদা কথা সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9